দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার (২০ নভেম্বর) ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি শুটআউটে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।
নির্ধারিত সময়ে দুই দলের কেউ গোল করতে না পারায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে দুই গোল করে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।
ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে রিয়াল মাদ্রিদের কো-ওনার ও গোলরক্ষক সাব্বির ফেরদৌস রাতুল নির্বাচিত হন ম্যাচসেরা। একই সঙ্গে তিনি টুর্নামেন্টসেরা ও সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতে নেন।
টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন আর্সেনালের মাশফিক ও চেলসির সোহেল জামান। সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অপু। একই দলের মতিউর পেয়েছেন সেরা মিডফিল্ডারের পুরস্কার।
৯৭-৯৯ স্পোর্টস কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ছয়টি দল—আর্সেনাল, বার্সেলোনা, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ।
দিনব্যাপী এ আয়োজনে দলগুলোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা ও দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন করে আসছে ৯৭-৯৯ স্পোর্টস কমিউনিটি।
যে আই